কামরানের মৃত্যুতে প্রধানমন্ত্রী’র শোক

কামরানের মৃত্যুতে প্রধানমন্ত্রী’র শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১১:১০

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জুন) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও। পৃথক শোক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার। এছাড়া জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন। বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে রবিবার (১৪ জুন) রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি …রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর ৫ মাস ১৪ দিন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ হতে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading