বিশ্বে করোনায় আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৬:১৫
বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের।
সোমবার (১৫ জুন) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ১৪ হাজার ১২৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১ লাখ ৩৭ হাজার ৭১২ জন।
তবে আক্রান্তদের মধ্যে এখনও বিভিন্ন দেশে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা ৩৪ লাখ ৪০ হাজারেরও বেশি। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ৫৪ হাজার ৪৭১ জন।

