শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৭:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। গত এপ্রিলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই ছুটি আরও বাড়ানো হবে। তবে এ সময়ের মধ্যে অনলাইনে পাঠ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আবুল খায়ের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading