কল্যাণপুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১২:৫০
রাজধানীর কল্যাণপুরে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আশিকুজ্জামান নামে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোমবার (১৫ জুন) ভোর ৪টার দিকে নতুনবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন জানিয়েছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, বিষয়টি আমরা এখনও ক্লিয়ার না। সে কীভাবে মারা গেল, কী করতেন- সেসব বিষয়ে কিছুই জানতে পারিনি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।

