এমপি মোকাব্বির ‘করোনায় আক্রান্ত’

এমপি মোকাব্বির ‘করোনায় আক্রান্ত’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৬:৩০

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের করোনা রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।

সোমবার (১৫ জুন) শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা হয়। আজ মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনা শনাক্ত হয় বলে এমপি মোকাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোকাব্বির খান সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে বর্তমানে তিনি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

করোনার উপসর্গ নিয়ে এমপি মোকাব্বির সিএমএইচে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading