২৫ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার ছোবল!

২৫ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার ছোবল!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৬:২০

নিউজিল্যান্ডে ২৫ দিন পর এই প্রথম মঙ্গলবার (১৬ জুন) কোভিড-১৯ ভাইরাসে নতুন করে দু’জন আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণার পর নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে আক্রান্ত হওয়া দুই রোগী সম্প্রতি ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে আসেন। দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতেও এদিন নিউজিল্যান্ডে নতুন করে দু’জনের কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

কেবলমাত্র নিউজিল্যান্ডের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে দেশটির সীমান্ত খুলে দেয়া হয়। এক্ষেত্রে বিশেষ বিবেচনায় ব্যবসায়ীদের জন্যও এ সুযোগ রাখা হয়। তবে দেশের বাইরে থেকে আসা সকলকেই বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ আলাদা থাকার কথা বলা হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র- নিউজিল্যান্ড গত সপ্তাহে তাদের দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশে মাত্র ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারায়। সবশেষ তথ্য অনুযায়ী, নতুন ২ জনসহ দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয় ১ হাজার ৫০৬ জন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading