পুলিশ-কে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে সোনালী ব্যাংক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ১৯:২০
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য সোনালী ব্যাংক সুরক্ষা সামগ্রী প্রদান করেছে।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সুরক্ষা সামগ্রী ফেসশিল্ড ও ডিসইনফেকশন চেম্বার প্রদান করেন সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধান।
আইজিপি এ সময় এ ধরনের মহতী উদ্যোগের জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

