একদিনে শনাক্তের রেকর্ড- ৪০০৮ জন, মৃত্যু ৪৩

একদিনে শনাক্তের রেকর্ড- ৪০০৮ জন, মৃত্যু ৪৩

উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৪:৪০

দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪০০৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading