ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন

ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১৬:২০

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব মোহসীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামাল ২৯ জুন অবসরে যাবেন। আলাদা আদেশে ওই দিন থেকে তাকে অবসরে পাঠানো হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহসীন মাঠ প্রশাসন ছাড়াও জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কাজ করেছেন।

স্কাউটিং আন্দোলনকে বেগবান করা এবং এ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ ‘রৌপ্য ইলিশ’ পুরস্কারও পেয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading