করোনা সংক্রমণ: কানাডা’কে হারিয়ে ১৭তম বাংলাদেশ!

করোনা সংক্রমণ: কানাডা’কে হারিয়ে ১৭তম বাংলাদেশ!
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১৭:২০

মোহাম্মদ শিহাব: করোনাভাইসারে সর্বাধিক সংক্রমণের হিসাবে শীর্ষ তালিকার ১৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বুধবার (১৭ জুন) পর্যন্ত এই অবস্থানে ছিল কানাডা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৩৮৬ জন। আর মৃত্যু হয়েছে ৪১ জনের। দেশটিতে এ পর্যন্ত অবশ্য মৃত্যু বাংলাদেশের চেয়ে অনেক বেশি, ৮ হাজার ২৫৪ জন।

অপরদিকে, বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশে নতুন করেন ৩৮শ’র বেশি করোনা বা কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় কানাডাকে পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৮তম থেকে ১৭তম স্থানে উঠে আছে। এর আগে করোনার ‘মাতৃভূমি খ্যাত’ চীনকে সংক্রমণের হিসাবে পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৯তম থেকে ১৮তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। এখন কানাডা নেমে গেছে তালিকার ১৭তম স্থানে। এর মধ্যদিয়ে করোনায় আক্রান্ত লাখ পাওয়া বিশ্বের ১৬টি দেশের সঙ্গে নতুন করে বাংলাদেশ যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭টি। অবশ্য কানাডাও লাখ ছুঁইছুঁই করছে। বৃহস্পতিবারের ধারা অব্যাহত থাকলে শুক্রবারই (১৯ জুন) বিশ্বে করোনায় আক্রান্ত লাখ পাড় হওয়া দেশের সংখ্যা বেড়ে ১৮টি হতে পারে। যদিও আগের দিন কানাডায় মাত্র ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১০:১৫টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী- বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত সংখ্যা ৮৪ লাখ ২৫ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৫২ হাজার প্রায়। সংক্রমণের দিক থেকে আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া ও রাশিয়ার অবস্থা বেশ নাজুক। তবে লাখ পাড় হওয়া দেশের সংখ্যা বাড়ছে। বাংলাদেশসহ এই সংখ্যা বর্তমানে ১৭টি। এর মধ্যে আরও আছে যথাক্রমে- ব্রিটেন, স্পেন, পেরু, ইতালি, ইরান, জার্মানি, চিলি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স ও সৌদি আরব।

আর শীর্ষ তালিকার ১৮, ১৯ ও ২০ এবং ২১তম স্থানে থাকা যথাক্রমে- কানাডা, চীন, কাতার, দক্ষিণ আফ্রিকার মধ্যে কানাডায় আক্রান্ত সংখ্যা দু-একদিনের মধ্যে হয়তো লাখের ঘরে প্রবেশ করবে। অন্য তিন দেশে প্রতিটিতে ৮০ হাজারের উপরে আক্রান্ত।

বৃহস্পতিবার সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। মারা গেছে, ১ হাজার ৩৪৩ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ হাজারের বেশি।

এদিকে, তালিকার শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত ২২ লাখ পাড় হয়ে গেছে গতকাল বুধবারই। বর্তমানে সেই সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার প্রায়। আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৪৩ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৯ লাখ ৬০ হাজারের বেশি, মারা গেছে ৪৬ হাজার ৬৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে, মারা গেছে ৭ হাজার ৬৬০ জন। তালিকার চতুর্থ স্থানে থাকা ইন্ডিয়ায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৫৫৭ জন, মারা গেছে ১২ হাজার ২৭৪ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির সরকারি হিসাবে বলা হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

করোনা সংক্রমণ: কানাডাকেও পেছনে ফেলছে বাংলাদেশ!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading