দৈনিক যুগান্তর ও যমুনা টিভি’র মালিক বাবুল করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ০০:২১
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্তি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যমুনা গ্গরুপ ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত ১৪ জুন তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
যমুনা গ্রুপের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বাবুলের এক মেয়ে ও মেয়ের স্বামী করোনা আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার ৬/৭ জন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যমুনা গ্রুপের দুজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। তিনি এখনও সুস্থ আছেন।
যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত শিল্প গ্রুপ। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ ব্যবসার সঙ্গে জড়িত এই গ্রুপটির মালিকানায় রয়েছে দেশের অন্যতম দৈনিক প্ত্রিকা ‘যুগান্তর’ ও যমুনা টেলিভিশন।

