চীন-ইন্ডিয়া দু’দেশকে ‘সংযত’ হতে বলল জাতিসংঘ

চীন-ইন্ডিয়া দু’দেশকে ‘সংযত’ হতে বলল জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । আপডেট ২০:৪৯

লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত-চিন সংঘর্ষে উদ্বিগ্ন জাতিসংঘ। দুই দেশকে ‘যথাসম্ভব সংযত’ হওয়ার বার্তা দিলেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সোমবার (১৫ জুন) রাতে লাদাখে চীন-ইন্ডিয়া সংঘর্ষে ইন্ডিয়ার সেনাবাহিনীর কমপক্ষে ২০ জন সদস্য নিহত হন। চীন এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে হতাহত হওয়ার খবর দেয়নি। গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, ‘‘ইন্ডিয়া-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘাত ও মৃত্যুর যে খবর পাওয়া যাচ্ছে, তা নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা। দু’পক্ষকেই যতটা সম্ভব সংযত আচরণ করার জন্য আবেদন জানানো হচ্ছে। দুই দেশই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, আমরা সেটাকে সদর্থক ভাবেই দেখছি।’’

পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন সংঘর্ষ প্রায় ৪৫ বছর পরে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রও জানান, বিষয়টির উপরে গভীরে নজর রাখছে আমেরিকা। শান্তিপূর্ণ সমাধানকেই সমর্থন জানাবে তারা।

দু’সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।

সংযত আচরণের বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ইইউয়ের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক দফতরের মুখপাত্র ভেরজিনি বাট্টু-হেনরিকসন বলেন, ‘‘ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সম্প্রতি যে সব উদ্বেগজনক খবর মিলছে, তাতে দুই পক্ষকেই সংযত আচরণ ও সেনা জমায়েত কমানোর আর্জি জানানো হচ্ছে। সেই সঙ্গে দু’দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া হোক।’’ তাঁর কথায়, ‘‘ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হলে একে অন্যের প্রতি বিশ্বাস তৈরি ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।’’

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading