সৌদি আরবে করোনায় বাংলাদেশীর মৃত্যু ৩৭৫

সৌদি আরবে করোনায় বাংলাদেশীর মৃত্যু ৩৭৫
সৌদি আরব মানচিত্র

উত্তরদক্ষিণ । ১৮ জুন ২০২০ । আপডেট : শুক্রবার ১৯ জুন ২০২০ @ ০৭:৩৭

সৌদি আরবে এ পর্যন্ত করোনা (কোভিড-১৯) ভাইরাস আক্রান্ত হয়ে ও এই রোগের উপসর্গ নিয়ে ৩৭৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা সকলে সেখানে কর্মরত ছিলেন।

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য জানান। ঢাকায় প্রাপ্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে (১৮ জুন ইস্যুকৃত) বলা হয়, সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

ওই অনলাইন সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা (দূতাবাস) প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি। তেল সমৃদ্ধ এদেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন।

দেশটিতে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।

গোলাম মসীহ জানান, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।

রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading