বিশ্বে করোনায় আক্রান্ত ৮৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৮৬ লাখ ছাড়িয়েছে
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । ১৭:৩০

বিশ্বে মহামারি করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে একদিন আগেই। আর এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লাখ সাড়ে ৮ হাজার।

শুক্রবার (১৯ জুন) গ্রিনিচ মান সময় ১১:১৯টায় ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত সবশেষ তথ্যে এমনটাই জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা যায়, আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৯৪৯ জনের। আর সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৫৯ হাজার মানুষ।

পৃথিবীর বিভিন্ন দেশে করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৫ লাখ ৯২ হাজার ৫২৭ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৫৪ হাজার ৬৬৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading