করোনায় প্রবাসে ১১শ’ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ৪৯ হাজার!

করোনায় প্রবাসে ১১শ’ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ৪৯ হাজার!

উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ২২:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ১ হাজার ১১৩ জন বাংলাদেশি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও কয়েক হাজার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারে গত দুই সপ্তাহে মৃত ও সংক্রমিত লোকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

প্রবাসীদের মধ্যে করোনায় এ পর্যন্ত সৌদি আরবে ৩৭৫ জন, ব্রিটেনে অন্তত ৩০৫, আমেরিকায় ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০, ইতালিতে ১৪, কাতারে ১৩ জন; কানাডা ও বাহরাইনে ৯ জন করে, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫ এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বেশির ভাগই প্রবাসী বাংলাদেশি। তবে সিঙ্গাপুরে উল্লেখযোগ্য অংশ আক্রান্ত বাংলাদেশি সুস্থ হয়ে গেছেন। এছাড়া সৌদি আরবে ১৪ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার, কুয়েতে এক হাজার, বাহরাইনে ৭০০, ইতালিতে ২৫০ এবং স্পেনে ২০০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আমেরিকা ও ব্রিটেন ছাড়া অন্য ৮টি দেশে শনিবার (২০ জুন) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়ে গেছে বলে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায় সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading