‘আর ভয় নেই, ক্ষুদ্র ভাইরাস করোনা পালিয়েছে’!
উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৫:২০
‘একটি সুন্দর সকালের প্রতীক্ষায় আছি! ঘুম ভেঙেই যেনো দেখতে পাই পূব আকাশের প্রথম সূর্যটা হাসি দিয়ে বলছে, তোমাদের আর ভয় নেই। ক্ষুদ্র ভাইরাস করোনা পালিয়েছে। স্বজনরা আর মরবে না। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু রুশোর মতো আর কারো জন্যে কাঁদতে হবে না। অনায়াসেই আমরা জয়ের মালা পরাতে পারবো মাশরাফি ম্যাশকে। আমাদের গর্বের ধন ক্রিকেট অধিনায়ক (সাবেক) মাশরাফি বিন মুর্তজা।’ এমনই একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।
রবিবার (২১ জুন) দুপুরে দেয়া ওই ফেইসবুক পোস্টে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক বন্ধুর স্মৃতিচারণ করেছেন। সেইসঙ্গে করোনায় আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তাদের ছাবিও শেয়ার করেছেন পোস্টে। এখানে সৈয়দ আবদাল আহমেদের ফেইসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
একটি সুন্দর সকালের প্রতীক্ষায় আছি! ঘুম ভেঙেই যেনো দেখতে পাই পূব আকাশের প্রথম সূর্যটা হাসি দিয়ে বলছে, তোমাদের আর ভয় নেই। ক্ষুদ্র ভাইরাস করোনা পালিয়েছে। স্বজনরা আর মরবে না। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু রুশোর মতো আর কারো জন্যে কাঁদতে হবে না। অনায়াসেই আমরা জয়ের মালা পরাতে পারবো মাশরাফি ম্যাশকে। আমাদের গর্বের ধন ক্রিকেট অধিনায়ক (সাবেক) মাশরাফি বিন মুর্তজা ।

আসুন সবাই,তাঁর করোনামুক্তির জন্যে দোয়া করি। ক্ষুদ্র ভাইরাস করোনা, আমাদের এই জগৎ সংসারকে অস্বাভাবিক করে তুলেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে পৃথিবীটা স্বাভাবিক নয়। প্রতি মূহুর্তেই মৃত্যু ভয় তাড়া করে ফিরছে।কত মানুষ যে কত অসহায়ভাবে মারা যাচ্ছে,তার হিসেব নেই। চেয়ে চেয়ে দেখা ছাড়া আমরা কিছুই করতে পারছি না। বিশ্ব স্বাস্হ্য সংস্থা দিন দিন বিপদের কথাই জানিয়ে যাচ্ছে।
গতকালও WHO বলেছে, মহামারি বিপজ্জনক পর্যায়ে। শনিবার রাত নয়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৮৮ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে মারা গেছে ৪ লাখ ৬৩ হাজার। যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২৩ লাখ ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ১লাখ ২১ হাজার মানুষের। আমাদের দেশে সংক্রমন বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত আক্রান্তের সংখা ১লাখ ৮হাজার৭৭৫ জন। আর মারা গেছেন ১,৪২৫ জন।
এ সপ্তাহে গড়ে প্রতিদিন বাংলাদেশে ৩,৪৮৫ জন রোগী সনাক্ত হয়েছে। আর মারা যাচ্ছে গড়ে প্রতিদিন ৪১ জন করে। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি মারা গেছেন ১১০৬ জন। সর্বশেষ করোনায় আমাদের একজন গুনী মানুষ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যু সবাইকে বেদনাহত করেছে। তবে রাত পোহাবার আর দেরি নেই। আঁধার যত নামছে,আলোর ভোর ততই কাছে আসছে। বিল গেটস, অ্যান্হনি ফাউসি আর ড. সৌম্য স্বামীনাথন সে আশার কথাই শুনিয়েছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্হ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী ডা. ফাউসি বলেছেন, শিগগিরই বিশ্ব একটি কার্যকরী ভ্যাকসিন পাবে,যা করোনা মহামারির অবসান ঘটাবে। ১৮ জুন এএফপিকে দেয়া ইন্টারভিউয়ে ফাউসি বলেন,যুক্তরাষ্ট্রের মডার্না যে ভ্যাকসিন তৈরি করছে তার প্রাথমিক ফলাফলে আমরা খুবই আশাবাদী। Oxford University গবেষকদের ভ্যাকসিনও দেখাচ্ছে আশার আলো। WHO এর প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা মোকাবেলায় ১০০ প্রতিষেধকের ওপর গবেষনা চলছে। Oxford এর গবেষণা আশা দেখাচ্ছে।
২০২১ সালের শেষের দিকে ২০০ কোটি করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে। গ্লোবাল ফার্মাসিউটিক্যালসের ফিজার জানিয়েছে, অক্টোবরের শেষেই প্রতিষেধক তৈরি হয়ে যাবে। বিল গেটস এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ভ্যাকসিন তৈরিতে অর্থ সহায়তা করছে। দ্য ইকোনমিস্টকে বিল গেটস বলেছেন,ভ্যাকসিন না আসা পর্যন্ত অস্বাভাবিক অবস্থা কাটবে না। ভ্যাকসিন এসে গেছে –সেই সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছি আমরা!!

