অনুমান নির্ভর ওষুধ মজুদ করবেন না: কাদের

অনুমান নির্ভর ওষুধ মজুদ করবেন না: কাদের

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৭:৪০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার এই উদ্বেগের সময় অনুমান নির্ভর কোনও ওষুধ মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেকে আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার বাসাবাড়িতে মজুত করছেন। অনুমান নির্ভর ওষুধ মজুদ করছেন। যে টা আপ্রয়োজনীয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ মজুদ এবং ব্যবহার হিতে বিপরিত হতে পরে।’ ওবায়দুল কাদের রবিবার (২১ জুন) তার সংসদ ভবন এলাকাস্থ সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিনা প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রেখে দেওয়ার ফলে অনেক মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই ধরনের অনুমান নির্ভর সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করুন।

করোনা টেস্টের রিপোর্ট দ্রুত প্রদানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যম থেকে জেনেছি, করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে, আবার কাউকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহন স্বল্পসময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে। এ সময়ে তিনি হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখ্যক মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাপিয়ে পড়ে আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

করোনার এ সংকটে মিডিয়া তথা গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা অব্যহত রাখার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়ে তিনি দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞাপনদাতাদের সাধ্যমত উদারতা প্রদর্শনের আহবান জানান। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading