করোনায় ইরাকের কিংবদন্তী ফুটবলারের মৃত্যু
উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৯:৪০
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রবিবার (২১ জুন) মারা গেছেন ইরাকের কিংবদন্তী ফুটবলার আহমেদ রাধি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসার জন্য জর্ডানের উদ্দেশ্যে বিমানে উঠানোর ঘণ্টাখানেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।
৫৬ বছর বয়সি রাধি বিশ্বকাপ ফুটবলে ইরাকের একমাত্র গোল আদায়কারী তারকা। ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল করেছিলেন তিনি। করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ায় গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাধি। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল ছাড়েন তিনি। তবে এর কয়েক ঘণ্টা পর ফের অসুস্থ হওয়ায় আবারো হাসপাতালে ভর্তি করা হয় রাধিকে। কিন্তু রবিবার সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গতকাল শনিবার প্রকাশিত হাসপাতালের এক ভিডিও ফুটজে দেখা যায়, রাধি শ্বাস নিতে না পেরে ছটফট করছেন আর একদল চিকিৎসক তাকে নিরাময় করার জন্য প্রাণপন চেস্টা চালাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।
রাধির নেতৃত্বে ইরাক ১৯৮৪ ও ১৯৮৮ সালে জয় লাভ করেছিল গালফ ফুটবলের শিরোপা। ওই সময় তিনি এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও লাভ করেন। ১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্টিত বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোল করেছিলেন এই স্ট্রাইকার। তবে ওই ম্যাচে ইরাক হেরে যায় ২-১ গোলে। ফলে কোন পয়েন্ট ছাড়াই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। সূত্র: এএফপি ও এনডিটিভি।

