চীনে ভ্যাকসিন আবিষ্কৃত হলে সবার আগে পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

চীনে ভ্যাকসিন আবিষ্কৃত হলে সবার আগে পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৫:৪০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে অগ্রাধিকার ভিত্তিতে তা সবার আগে পাবে বাংলাদেশ।

সোমবার (২২ জুন) সকালে চীন থেকে আসা ১০ প্রতিনিধিকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। এসময় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক। এটি আবিষ্কৃত হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে তা বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।’

এসময় ‘ভ্যাকসিন আবিষ্কৃত হলে তা সবার আগে বাংলাদেশ পাবে’ বলে নিশ্চিত করে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, ‘‌চীনে করোনা ছড়িয়ে পড়ার সময়ে বাংলাদেশ যেভাবে তাদের পাশে ছিল, চীন সরকার সেই উদারতার কথা মনে রেখে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে।’

এসময় চীনা প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল সন্তুষ্ট হয়েছে, তবে কোভিড-১৯ মোকাবিলায় আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও সরকারকে জানিয়েছেন প্রতিনিধি দল। আমরাও সামনের দিনগুলোতে চিহ্নিত জায়গাগুলো নিয়ে আরও কাজ করবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading