জনপ্রশাসনের ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ স্থগিত

জনপ্রশাসনের ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ স্থগিত

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৫:৩০

যুগ্ম-সচিব, উপসচিবসহ এ দুটি গ্রেডের সমপর্যায়ের ২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমিত রোগ করোনাভাইরাসের কারণে এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়।

সোমবার (২২ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি এবং ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্ম-সচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জনের ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচে বাকী ৫০ জনের ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে একই প্রকল্পের আওতায় উপসচিব ও সমপর্যায়ের ১০০ জন কর্মকর্তাকে অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর (Macquarie) ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছিল।

তাদের মধ্যে প্রথম ব্যাচের ৫০ জনের ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই এবং দ্বিতীয় ব্যাচে বাকী ৫০ জনের ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল।

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে দুটি প্রশিক্ষণ প্রোগ্রামই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading