কেমন আছেন মাশরাফি?

কেমন আছেন মাশরাফি?

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৬:২০

করোনার উপসর্গ থাকায় গত শুক্রবার (১৯ জুন) পরীক্ষা করিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। শনিবার (২০ জুন) দুপুরে ফলাফল আসে – তিনি কোভিড-১৯ ‘পজিটিভ।’

সেদিন-ই নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।…’

এরপর থেকে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে সামান্য কাশি ও শরীর ব্যথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই মাশরাফির। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এ নিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বলেছেন, ‘ভাইয়ের অ্যাজমার সমস্যা আগে থেকেই আছে। তারপরও শারীরিক অবস্থার অবনতি হয়নি। এখন পর্যন্ত স্থিতিশীল, বলার মতো কোনও উপসর্গ নেই।’

তিনি আরো জানিয়েছেন, ‘করোনা হলে যেটা হয় বুকে চাপ ও শ্বাসকষ্টের মতো সমস্যা হয় সেটা হয়নি। তবে ভাইয়ার যেহেতু অ্যাজমার সমস্যা আছে তাই আমরা এটা নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু এই মুহূর্তে সামান্য কাশি ও শরীর ব্যথা রয়েছে। আপাতত ভাইয়াকে নিয়ে চিন্তার কিছু নেই।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading