কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নে

কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নে

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৬:৫০

কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে বটি দিয়ে কুপিয়ে খুন করেছে ভাগ্নে। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী এলাকার। নিহতের নাম আবুল কাশেম। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক হৃদয়কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ নিয়ে পুলিশ জানায়, মামা আবুল কাসেমের বাড়িতে এসে ভাগ্নে হৃদয় তার মায়ের জায়গা দাবি করে একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে শুরু করে। ওই সময় তার মামা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় উত্তেজিত হয়ে বটি দিয়ে কুপিয়ে আহত করে তার মামাকে।

এসময় মামা আবুল কাশেমকে বাঁচাতে তার স্ত্রী শামসুন্নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে হৃদয়।

গুরুতর আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র – ডেইলি বাংলাদেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading