সুশান্তের আত্মহত্যা : সোনাক্ষী সিনহাকে নিয়ে নতুন সমালোচনার ঝড়

সুশান্তের আত্মহত্যা : সোনাক্ষী সিনহাকে নিয়ে নতুন সমালোচনার ঝড়

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৯:৪০

বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় যেন থামছেই না।

নেট দুনিয়ায় তাকে নিয়ে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে এবার আবার বিতর্কিত মন্তব্য করে নতুন সমালোচনার ঝজন্ম দিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। খবর হিন্দুস্তান টাইমসের।

নিজের টুইটার অ্যাকাউন্টে সোনাক্ষী লিখেছেন, ‘আগ লাগে বস্তি মে, ম্যায়ন আপনি মস্তি মে!’ যার অর্থ – ‌বস্তিতে আগুন লেগেছে আপনি মাস্তিতে থাকুন। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক উঠেছে।

অনেকে মত দিচ্ছেন, সুশান্তের মৃত্যুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলমান বলিউডে স্বজনপ্রীতির বিষয়টি নিয়ে যে ঝড় উঠেছে, তাকে অবজ্ঞা করেছেন সোনাক্ষী।

এদিকে সেই পোস্ট ঘিরে উত্তেজনা শুরু হতে না হতেই নিজের টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন সোনাক্ষী। তবে বিতর্ক তাতেও থামেনি।

কেউ কেউ বলছেন, সোনাক্ষী নিজেও একজন ‘স্টার-কিড’ এবং প্রভাবশালী সত্রুঘ্ন সিনহার মেয়ে। সেই প্রভাব বিস্তার করেই সালমানের বিপরীতেই প্রথম সিনেমায় সুযোগ পেয়েছেন। তিনি নিজেই স্বজনপ্রীতির উপকার ভোগকারী। তিনি কী করে সুশান্তের দুঃখ বুঝবেন!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading