বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৫:১০

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান, ডা. ইহতেশামুল হক।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading