‘অনেক চিকিৎসক ও তাদের পরিবার করোনায় আক্রান্ত’

‘অনেক চিকিৎসক ও তাদের পরিবার করোনায় আক্রান্ত’
ডা. রাকিব হত্যার প্রতিবাদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৬:১০

মোহাম্মদ শিহাব: করোনা মহামারিতে মানুষের জীবন রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত রোগীর কাছে গিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন, সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা করছেন। শুধু তাই নয়। যেকোনও মানুষ যেকোনও রোগে আক্রান্ত হলে সুস্থতার জন্য চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসক রোগীকে সুস্থ করতে সাধ্যমত প্রচেষ্টা চালান। অথচ কিছু মানুষের অমানবিক আচরণের কারণে চিকিৎসকদের মন ভেঙে যাচ্ছে। যেখানে অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের ও পরিবারের সদস্যদের জীবনকে অনিশ্চয়তায় ফেলছেন চিকিৎসকরা। করোনায় অনেক ডাক্তার ও তাদের পরিবারের সদস্যরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন- সেখানে কিনা চিকিৎসকরাই হচ্ছেন অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত। এমনকি চিকিৎসককে পিটিয়ে হত্যা করার মতো নৃশংস ঘটনাও ঘটেছে আমাদের এই দেশে। এতে মর্মাহত দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বপালনকারী অসংখ্য চিকিৎসক। তারা খুলনার ডা. রকিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে মানবিক কারণে নিজেদের হৃদয়ের রক্তক্ষরণকে আড়াল করে মানুষের সেবা অব্যাহত রাখছেন। তাদেরই একজন ডাঃ রোকসানা জাহান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পটুয়াখালীর ডাঃ রোকসানা জাহান লিখেছেন তার সেই আবেগ, কষ্ট আর দায়িত্ববোধের কথা। এখানে তার সেই আবেগঘন ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমি একজন পটুয়াখালীর সন্তান হিসেবে চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্রান্তিকালীন সময়ে প্রথম থেকেই পটুয়াখালীবাসীর ডাক্তার group এর এডমিন প্যানেলের একজন কার্যকরী সদস্য হিসেবে নিজেকে যুক্ত রেখে দীর্ঘদিন যাবত টেলিমেডিসিন সেবা দিয়ে আসছি। জানি না মানুষের উপকারে আসতে পেরেছি কি না….

কিন্তু রোগীর আত্বীয়ের হাতে আমাদের শ্রদ্ধেয় ডাঃ রকিব স্যার হত্যাকাণ্ড একজন চিকিৎসক হিসেবে আমাকে অনেক বেশি আহত করে এবং আমার মনে হয় আমার পটুয়াখালীবাসীর সন্মানিত মেম্বারেরাও আমার সাথে একমত..

♦আমরা সবাই এই #হত্যাকান্ডেরদৃস্টান্তমূলকশাস্তি_চাই,

খুলনার ঘটনায় পটুয়াখালীবাসী কেন ভুক্তভোগী হবে?!?! এই প্রশ্নটি যেমন আপনাদের ছিলো, আবার মানবিক দৃষ্টিকোণ থেকে আমরাও আপনাদের এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবং আশা করি পটুয়াখালীবাসি এহেন ঘৃন্যতম কাজকে কখনই প্রশ্রয় দেবেন না।

তাই আমি আমার পটুয়াখালীর নির্দোষ সাধারন মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হন তার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করে যাওয়ার শপথ নিচ্ছি…..আমরা এই ক্রান্তিকালীন সময়ে টেলিমেডিসিন সেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি…
তবে ইতোমধ্যে আপনারা জেনেছেন, আমাদের অনেক চিকিৎসক এবং তাদের পরিবারবর্গ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এখনো অনেকে ফ্রন্টলাইনে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাই, হয়তো আগের মতো অনেকেই দ্রুত ডাক্তার পাচ্ছেন না।আশা করি,আপনারাও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি অনুধাবন করার চেস্টা করবেন।

আমরা আশাবাদী,সামনের দিনগুলোতে এই গ্রুপটি আরো কিছু সামাজিক সেবামূলক কর্মকাণ্ড নিয়ে আপনাদের পাশে থাকবে এবং আমি সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেস্টা করবো ইনশাআল্লাহ। পাশে আছি ইনশাল্লাহ….. ডাঃ রোকসানা জাহান, এমবিবিএস, সিএমিউ, জেনেরাল ফিজিসিয়ান, পটুয়াখালী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading