আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন । ২৩ জুন ২০২০

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৬:২৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আবদুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ প্রমুখ ।

শ্রদ্ধা নিবেদনের পরে আফজালুর রহমান বাবু বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ষড়যন্রমূলক যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলার পরাজয়ের মাধ্যমে দুইশত বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। নানান চড়াই উতড়াই পেরিয়ে ১৯৪৭ দেশ বিভাগের পর ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেন প্যালেসে প্রতিষ্টিত দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে গণমানুষের রাজনৈতিক সংগঠনে পরিনত হয় আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, ৭১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার যে কোন নির্দেশ বাস্তবায়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী সব সময় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading