করোনায় আক্রান্ত পাকিস্তানের ৩ ক্রিকেটার

করোনায় আক্রান্ত পাকিস্তানের ৩ ক্রিকেটার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৮:১০

আসন্ন ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন দলের তিন খেলোয়াড়। ওই তিন ক্রিকেটার হলেন লেগ-স্পিনার শাদাব খান, ডান হাতি তরুণ পেসার হারিস রউফ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার হায়দার আলি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজে অংশ নিবে পাকিস্তান। তাই ইংল্যান্ডে যাবার আগে সকল খেলোয়াড় ও স্টাফদের জন্য দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত নেয় পিসিবি। সকল খেলোয়াড় নিজ-নিজ এলাকায় করোনা পরীক্ষা করবে। গত সোমবার (২২ জুন) রাওয়ালপিন্ডিতে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ আসলো শাদাব, রউফ এবং হায়দারের।

আক্রান্ত তিন ক্রিকেটারের শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি বলে জানায় পিসিবি। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিসিবির মেডিক্যাল প্যানেল এই তিন খেলোয়াড়ের চিকিৎসা দিচ্ছে। তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছে এবং তাদের স্বেচ্ছা-আইসোলেশনে যাবার নির্দেশ দিয়েছে।’

এর আগে করোনায় আক্রান্ত হন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনিও বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading