পুঁজিবাজারের ৩ কোম্পানিকে জরিমানা করেছে বিএসইসি

পুঁজিবাজারের ৩ কোম্পানিকে জরিমানা করেছে বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ২৩:৫৮

পুঁজিবাজারে তালিকাভূক্ত ২টি ও তালিকাভূক্ত হতে ইচ্ছুক ১টি কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রচলিত সিকিউরিটি আইন প্রতিপালন না করায় ওই ৩টি কোম্পানীর বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই কোম্পানি ৩টি হচ্ছে, ইনটেক লিমিটেড, এম-আই সিমেন্ট কোম্পানিএবং আল-ফারুক ব্যাগস লিমিটেড।

ইনটেক লিমিটেডের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এমআই সিমেন্ট কোম্পানির (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আল-ফারুক ব্যাগস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ কোম্পানীটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার জন্য আবেদন করেছে। এই কোম্পানীর প্রসপেক্টাস তৈরিতে জড়িত চার্টার্ড একাউন্টেট প্রতিষ্ঠান আর্টিসানকে ২ লাখ টাকা, ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইআইডিএফসি ক্যাপিট্যাল লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading