মাশরাফি’র ভাই মুরসালিন বিন মর্তুজা করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ২৩:৫২
মাশরাফি বিন মর্তুজার ভাই সেজারও করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হওয়ার দুই দিন পর তার ছোটভাইও আক্রান্ত হলেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি (বাবা) জানিয়েছেন, ‘দু’ভাই ঢাকার বাসায় চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছে’।
মাশরাফি করোনায় আক্রান্ত হওয়ার দু’দিন পর মঙ্গলবার (২৩ জুন) তার ছোট ভাই সেজারের্ব টেস্টের ফল পজিটিভ পাওয়া গেল।

সেজার হচ্ছেন মাশরাফি’র একমাত্র ছোট ভাই। তার পুরো নাম মুরসালিন বিন মর্তুজা, ডাক নাম সেজার। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)-এর ছাত্র সেজার পড়াশুনার পাশাপাশি ক্রিকেটও খেলেন। ইউল্যাবের হয়ে তিনি খেলেছেন আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নমুনা টেস্টের ফল পজিটিভ আসে শনিবার (২০ জুন)। শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় তিনি ঢাকা শিশু হাসপাতালে করোনাভাইরাস ও ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছিলেন। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
এর আগে আক্রান্ত হয়েছিলেন মাশরাফির শাশুড়ি এবং শ্যালিকা।
নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফির পরিবারের অন্য সদস্যদেরও টেস্ট করা হয়। মাশরাফির স্ত্রী সুমনা হক ছাড়া বাকীদের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
মাশরাফির স্ত্রী সুমনা হকের করোনা টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সুমনা হকের রিপোর্ট দু/একদিনের মধ্যে পাওয়া যেতে পারে।

