৩৫০০ টাকায় আইসিডিডিআর,বিতেও করা যাবে করোনা পরীক্ষা

৩৫০০ টাকায় আইসিডিডিআর,বিতেও করা যাবে করোনা পরীক্ষা

বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১২:৩০

শুক্রবার (২৬ জুন) থেকে আইসিডিডিআর,বিতেও শুরু হতে যাচ্ছে করোনা পরীক্ষা।

বুধবার (২৪ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নমুনা দেওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জুন থেকে আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ এর টেস্ট শুরু হবে। এজন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে।

এতে আরো বলা হয়, সরকার নির্ধারিত সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট দেওয়া হবে, ২৪-৪৮ ঘণ্টার মধ্যে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading