সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, ২ জন নিহত

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, ২ জন নিহত
সংগৃহীত ফাইল ছবি।

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১২:০২

সিরাজগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে ইটবোঝাই অপর ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করলেও পালিয়ে গেছে এর চালক হেলপার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান।

তিনি জানান, উপজেলার পাঁচলিয়া এলাকায় চলন্ত পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ইটবোঝাই আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকে থাকা দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও দুই শ্রমিক।

নিহতরা হলেন, সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)। আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব ও সানোয়ার। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading