করোনায় লাতিন আমেরিকায় মৃত্যু হতে পারে ৩ লাখ ৮৮ হাজার!

করোনায় লাতিন আমেরিকায় মৃত্যু হতে পারে ৩ লাখ ৮৮ হাজার!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৩:৪০

করোনাভাইরাস মহামারীতে অক্টোবরের মধ্যে লাতিন আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৮ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দুই-তৃতীয়াংশ মৃত্যু ব্রাজিল ও মেক্সিকোতেই হতে পারে বলে গবেষকরা মনে করছেন।

বিশ্বব্যাপী এই মহামারীর নতুন ‘হটস্পট’ হয়ে উঠেছে লাতিন আমেরিকা। চলতি সপ্তাহেই এ অঞ্চলে কোভিড-১৯ এ মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়েছে ২০ লাখ। এক মাস আগেও এ অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছিল।

মার্কিন আমেরকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এর করা এ গবেষণার পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের মধ্যে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার এবং মেক্সিকোতে ৮৮ হাজার ছাড়িয়ে যেতে পারে। গবেষকরা বলেছেন, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গুয়াতেমালা ও পেরু, এই দেশগুলোর প্রত্যেকটিতে ১০ হাজারের বেশি মৃত্যু ঘটতে পারে। তবে প্যারাগুয়ে, উরুগুয়ে ও বেলিজসহ ১৫টি দেশের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা ১ হাজারের নিচে থাকতে পারে।

আইএইচএমই এর পরিচালক ড. ক্রিস্টোফার মারি বলেন, লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে সংক্রমণ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চললেও অন্য কয়েকটি দেশ তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আইএইচএমই-এর গবেষকদের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ব্রাজিলে ৩ লাখ ৪০ হাজার ৪৭৬ পর্যন্ত এবং মেক্সিকোতে ১ লাখ ৫১ হাজার ৪৩৩ জনে পৌঁছাতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading