শ্রমিকের সাথে কাঁধ মিলিয়ে বেড়িবাঁধ মেরামতে করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান

শ্রমিকের সাথে কাঁধ মিলিয়ে বেড়িবাঁধ মেরামতে করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৬:৫০

সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ান আমফানে ক্ষতিগ্রস্ত ভেরিবাদে শ্রমিকদের সাথে আবারও শ্রমিক বেসে সবার সাথে কাজ করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। সম্প্রতি বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার পশ্চিম সুন্দরবন রেঞ্জের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলায় নদীবেষ্টিত ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী সহ কাশিমাড়ী ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানিবন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ। পানির নিচে তলিয়ে আছে ১০টির অধিক গ্রাম।

এমন পরিস্থিতিতে ২৫ জুন, বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে যেয়ে শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ কাজ করে উৎসাহ দেন উপজেলা চেয়ারম্যান দোলন। তার সঙ্গে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবুসালে বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা গাজী একাডেমী পাঠাগারের সভাপতি মেহেদী হাসান মারুফ, সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল শানা, বিভিন্ন ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বেড়িবাঁধ মেরামতের কাজে অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading