আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৭:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক ২০১৯ অর্থ বছরের জন্য তাদের শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত সুপারিশ সাধারণ সভায় অনুমোদন পেলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ১০টি শেয়ারে বিনিয়োগকারীরা একটি করে নতুন শেয়ার পাবেন।
৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর রেকর্ড তারিখ আগামী ১৯ জূলাই ও সাধারণ সভার তারিখ ২৭ অগাস্ট নির্ধারণ করা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার পুঁজিবাজারে ৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছিল।
ব্যাংকটি ৩১ ডিসেম্বরে ২০১৯ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৯২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ০২ পয়সা।
এর মধ্যে প্রথম প্রন্তিকের মুনাফা প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতি শেয়ারে ৪৮ পয়সা মুনাফা করেছে তারা। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪৩ পয়সা।

