ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি সামীম আফজাল আর নেই
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ০০:৫৩
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। ওই হাসপাতালে তিনি চিকিতসাধীন ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সামীম আফজারেল বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

সামীম মোহাম্মদ আফজাল ২০০৯ সাল থেকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ১১ বছর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন।
সামীম আফজাল দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

