স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক ‘সক্রিয়’

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক ‘সক্রিয়’
র্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৬:৫০

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুর্নীতি দমন কমিশন (দুদক) ‘প্রতিকার ও প্রতিরোধমূলক বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে’ বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার (২৬ জুন) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে দুদক চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রতিকার ও প্রতিরোধমূলক বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, ঢাকা, সাতক্ষীরা, রংপুর, চট্টগ্রাম, ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে কমিশন থেকে ১১টি মামলা দায়ের করা হয়। ওই ১১টি মামলায় সম্পৃক্ত ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট এসব অনুসন্ধান এখনও শেষ হয়নি।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘এরপরও কোভিড-১৯ এর চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। কমিশন অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। দুদক কোনও কিছুই গোপন করে না, করবেও না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading