বিশ্বে করোনায় একদিনেই আক্রান্ত প্রায় ২ লাখ, রেকর্ড!

বিশ্বে করোনায় একদিনেই আক্রান্ত প্রায় ২ লাখ, রেকর্ড!

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৬:২০

মোহাম্মদ শিহাব: বিশ্বে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ, যা এ পর্যন্ত একদিন আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। একই সময় বিশ্বে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার মানুষের।

শুক্রবার (২৬ জুন) গ্রিনিচ মান সময় ১০:০৮টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৯৭ লাখ ৩৩ হাজার ৬১৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৫ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগী নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৮৫ হাজার প্রায়।

বিশ্লেষকরা জানিয়েছেন, বিশ্বে একদিনে আক্রান্ত- এটাই সর্বোচ্চ সংখ্যা। দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি পাড় হতে পারে। বাস্তব চিত্রও তাই বলছে।

এদিকে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ২৫৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪ লাখ ৮৫ হাজার ৪০৯ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে ৭ হাজার ৮৪৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৫টি দেশে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫২ লাখ ৬৬ হাজার ৭৫জন। অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৯ লাখ ৭৭ হাজার ২৮৫ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৭ হাজার ৪৩৭ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading