ভার্চুয়াল শুনানি: নিম্ন আদালতে ৪৫ হাজার আসামির জামিন

ভার্চুয়াল শুনানি: নিম্ন আদালতে ৪৫ হাজার আসামির জামিন

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৮:৪০

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে ৩০ কার্যদিবসে ৪৪ হাজার ৮’শ ২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান শুক্রবার (২৬ জুন) এ কথা জানান। তিনি বলেন, এর মধ্যে ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেশের অধস্তন আদালতসমূহে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১১ হাজার ৫৪১টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৫ হাজার ৬০০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

মোহাম্মদ সাইফুর রহমান জানান, ভার্চুয়াল আদালত চালুর পর গত ১১ মে থেকে বৃহস্পতিবার, ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। এছাড়াও এ সময়ে ভার্চুয়াল শুনানি শেষে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৫৭১ জন।

করোনার সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে গত ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরোনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading