প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৭:৫০
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান।
ড. হাছান বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন, টেস্টে রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় থাকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
করোনায় এবার বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

