বগুড়ার আ.লীগ নেতা দুদুর মৃত্যু, সেতুমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৮:১০
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল আলম দুদু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বগুড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল আলম দুদু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক শোক বিবৃতিতে মরহুমের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে দুদুর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

