ল্যাবএইডে ডা. মোস্তফা জালাল, শারীরিক অবস্থা স্থিতিশীল

ল্যাবএইডে ডা. মোস্তফা জালাল, শারীরিক অবস্থা স্থিতিশীল
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । ২১:০২

করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।

সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে (মঙ্গলবার, ২৩ জুন) তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, ডা. জালালের শারীরিক আবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা- ৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা এক সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading