কক্সবাজারে দিনের আলোতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা নিহত

কক্সবাজারে দিনের আলোতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৯:৫০

কক্সবাজারের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে শুক্রবার (২৬ জুন) দিন-দুপুরে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা একটি ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, শুক্রবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টেকনাফ ও উখিয়ায় পুলিশের সাড়াশি অভিযানের সময় এ গোলাগুলির পর সেখান থেকে ৪ জনের লাশের সঙ্গে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই জন ‘দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত’ আব্দুল হাকিমের ভাই। তারা হলেন- বশির আহমদ ও হামিদ হোসেন। অন্য দু’জন আবদুল হাকিমের সহযোগী; মোহাম্মদ রফিক ও মোহাম্মদ রাঙ্গাইয়া।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানিয়েছেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমা পাড়া এবং উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনতলীর গহীন পাহাড়ে সাড়াশি অভিযান চালায় পুলিশ। এ সময় গোলাগুলিতে ওই চারজন নিহত হন। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা, চারটি দেশে তৈরি বন্দুক এবং ২০টি গুলি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকালে নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে উখিয়া থানা আনা হয়। সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading