আবুধাবি থেকে দেশে ফিরলেন ২৪৩ জন বাংলাদেশী
উত্তরদক্ষিণ । ২৬ জুন ২০২০। আপডেট : শনিবার ২৭ জুন ২০২০ । ০৬:৩০
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকে পড়া ২৪৩ জন বাংলাদেশী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) থেকে দেশে ফিরেছেন।
ইউএই’র রাজধানী রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪১৪৮) তারা বৃহস্পতিবার (২৫ জুন) রাতে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বৈশ্বিক করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমানের কাছ থেকে ভাড়া নিয়ে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেয় বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শওকত হোসেন আবুধাবি থেকে আসা বিমানের বিশেষ ফ্লাইটের সত্যতা নিশ্চিত করেন।]
শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের পরামর্শ অনুযায়ী এসব বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খবর বাসস-এর।

