করোনা হাসপাতাল করতে চাইলে সহায়তা দেবে আইইবি

করোনা হাসপাতাল করতে চাইলে সহায়তা দেবে আইইবি

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ০৮:২৬

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় নতুন কোনো অস্থায়ী হাসপাতাল করতে চাইলে কারিগরি সহায়তা দেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

শুক্রবার (২৬ জুন) বিকেলে আইইবি এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়া (আইসিইএ)-এর যৌথ আয়োজনে টেলিকনফারেন্স ওয়েবিনারে করোনা পরবর্তী পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় আইইবি’র নেতৃবৃন্দ একথা বলেন।

তারা বলেন, ‘করোনা মোকাবেলায় সরকারি অথবা বেসরকারিভাবে নতুন কোন অস্থায়ী হাসপাতাল তৈরি করতে চাইলে এবং আইইবি’র কাছে কারিগরি সহায়তা চাইলে সব ধরণের কারিগরি সহায়তা আমরা দেব।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার প্রাদুর্ভাবের প্রথম দিকে পৃথিবী অনেকটা স্থবির হয়ে পড়েছিল। প্রযুক্তির সহায়তায় বিশ্ব এখন স্থবিরতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এই মহামারি করোনা ভাইরাস কখন পৃথিবী থেকে একেবারে নির্মুল হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার হয়ে যাবে।

তারা বলেন, ‘এই মহামারি পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নিলে মানুষের জীবন যাত্রায় অনেক পরিবর্তন আসবে। তখন কীভাবে দ্রুত অর্থনীতির চাকা সচল করা যায় সেই পরিকল্পনা এখন থেকেই করতে হবে। করোনাভাইরাস পরবর্তী সময়ে যেন বাংলাদেশের অর্থনীতিও খুব দ্রুততার সাথে এগিয়ে যায় সেই লক্ষ্যে যৌথ ভাবে কাজ করবে আইইবি এবং আইসিইএ।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading