চীনে আবারও ছড়াচ্ছে করোনাভাইরাস

চীনে আবারও ছড়াচ্ছে করোনাভাইরাস

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১১:৫০

চীনে নতুন করে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বাস্থ্য কমিশনকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানায়, দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর চীনের মূল ভূখণ্ডে গত চার দিনের মধ্যে শুক্রবার (২৬ জুন) সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ১১ জুন বেইজিংয়ে নতুন করে আবার করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে ২৬ জুন পর্যন্ত শহরটিতে ২৯৭ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চীনা মূল ভূখণ্ডে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৮৩ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading