বাণিজ্যমন্ত্রী’র করোনা জয়

বাণিজ্যমন্ত্রী’র করোনা জয়

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১৫:১৫

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মাত্র ১০ দিনে করোনাজয় করে বাসায় ফিরলেন তিনি।

শনিবার (২৭ জুন) এভারকেয়ার হাসপাতাল (সাবেক এ্যাপোলো) থেকে মন্ত্রী তার ঢাকার নিজ বাসায় ফিরেছেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

তবে ডাক্তারদের পরামর্শে মন্ত্রী আরও ৮-১০দিন বাসায় আইসোলেশনে থাকবেন বলেও জানান তুহিন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৭ জুন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading