বাংলাদেশসহ ১২ দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

বাংলাদেশসহ ১২ দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৫:০৫

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার (২৬ জুন) ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে ওই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি ৪টি করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিকেও পাঠানো হয়েছে ভেন্টিলেটর।

স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনিজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading