‘করোনাযুদ্ধে শহীদ’, নতুন নাম ডা. আসাদুজ্জামান

‘করোনাযুদ্ধে শহীদ’, নতুন নাম ডা. আসাদুজ্জামান

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৯:৪০

বিশ্বে করোনাযুদ্ধে সবচেয়ে বেশি চিকিৎসক মৃত্যুর তালিকায় বাংলাদেশ অন্যতম। এ পর্যন্ত দেশখ্যাত চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনা ও করোনার উপসর্গ নিয়ে। আর আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দেড় হাজার প্রায়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, করোনায় আক্রান্ত মানুষদের জীবন বাঁচাতে যারা জীবনবাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন- তারা হলেন ডাক্তার। সেই যোদ্ধাদের মধ্যে করোনার ছোবলে ‘শহীদের’ তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন রাজধানীর মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান। শনিবার (২৭ জুন) বিকাল ৩টার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. রাহাত বলেন, ডা. আসাদুজ্জামান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি আরও জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading