বিদেশে যাচ্ছে নানিয়ারচরের আম

বিদেশে যাচ্ছে নানিয়ারচরের আম

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ২০:১০

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। করোনার এই সংকটের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে ইতিমধ্যে এ উপজেলার আম বিদেশে রপ্তানি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের’ পরিচালক মো. মেহেদী মাসুদ বলেন, বগাছড়ি হতে এবার ২ হাজার ৬০০ কেজি ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি জাতের আম ইতালিতে এবং ৪০০ কেজি আম ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। আরও ৮ হাজার ৫০০ কেজি আম রপ্তানির আদেশ পাওয়া গেছে। প্রকল্প পরিচালক আরও বলেন, চীনেও আম রপ্তানির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, এ মৌসুমে প্রায় ৭০-৮০ টন রপ্তানিযোগ্য আম নানিয়ারচর উপজেলা থেকে সরবরাহ করা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের’ সহযোগিতায় এ উপজেলায় ল্যাংড়, হিমসাগর, আম্রপালি, মল্লিকাসহ অন্যান্য জাতের আমের চাষ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। মেহেদী মাসুদ জানান, প্রকল্প এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য প্রকল্পের নিজস্ব ট্রাকের মাধ্যমে আম পরিবহন করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ এর মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading