প্রয়াত সোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি: রাবির সেই শিক্ষক বরখাস্ত

প্রয়াত সোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি: রাবির সেই শিক্ষক বরখাস্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ২০:২০

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৭ জুন) সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিষয়টি গণমাধ্যমকে জানান রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সাংবাদিকদের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গত ১৮ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ১৭ জুন মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছেন। এ অভিযোগে তার বিরুদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading